1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সেচ্ছাসেবী কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

অংকন তালুকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনীবাহী সংসদের নির্দেশনায় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ নেতৃত্বে বিশ্ব মহামারী খ্যাত COVID-19 নভেল করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় মাঠ পর্যায়ে সেচ্ছাসেবক হিসেবে কাজ করার লক্ষ্যে ইউনিয়নে ও পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক সেচ্ছাসেবক কমিটি গঠন করা হচ্ছে।

এক্ষেত্রে ভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতন ও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মেনে চলার লক্ষ্যে সেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য কোটালীপাড়া উপজেলাধীন ১১টি ইউনিয়নে ও ১টি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে সেচ্ছাসেবী কমিটি গঠন করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমরা সর্বদাই মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনার অপেক্ষায় থাকি আর এই মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

আমরা বিভিন্ন সচেতনতামূলক কাজ করছি ও ইতিমধ্যেই কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিট ও ব্যক্তি ছাত্রলীগের পক্ষ থেকে গরীব হতদরিদ্রদের মাঝে খাদ্য,মাস্ক,স্যাভলন সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon