1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ প্রাথমিক তদন্তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন- ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাসলিমা লতা, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সরদার আলতাফ হোসেন, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আ. জব্বার, পিলজংগ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল হারুণ ও একই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাধন কুমার দে।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মাদ ইফতেখার আহমেদ চৌধুরী পৃথক পৃথকভাবে এদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেন।সোমবার (০৭ সেপ্টেম্বর) এসব আদেশ ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৌঁছায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাসলিমা লতার বিরুদ্ধে তার মায়ের নামে দুটি বিধবা ভাতার বই ইস্যু করে দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পিলজংগ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল হারুণের বিরুদ্ধে বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নাম করে অর্থ আদায়, ঘর দেওয়ার প্রতিশ্রুতি ও জন্মনিবন্ধন করে দেওয়ার নামে সেবা গ্রহিতাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সরদার আলতাফ হোসেন, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আ. জব্বার ও পিলজংগ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাধন কুমার দের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত গভীর নলকূপ স্থাপনের জন্য সরকার নির্ধারিত সহায়ক চাঁদার অতিরিক্ত গ্রহণের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না এ জন্য কারণ দর্শাতে বলা হয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, ইউপি সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী জেলা

প্রশাসকের সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন।কেন তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না মর্মে দশ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon