খোশ আমদেদ মাহে রমজান। রহমত, বরকত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আসে পবিত্র মাহে রমজান। রমজানের ইতিটেনে আসে পবিত্র ঈদ-উল ফিতর। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব।
করোনার এই কঠিন সময়ে সমাজের অসহায় দুস্থ , হতদরিদ্র এবং পথচারী ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে দাড়িয়েছে ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা। তারই অংশ হিসেবে অসহায় ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয় সংগঠনটির সদস্যরা।
বুধবার (১২ই মে) দুপুর ১২ টার সময় বাগেরহাটের মোংলা উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দুস্থ, হতদরিদ্র এবং পথচারী ছিন্নমূল মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহারে ছিল সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিচমিচ। এবং কিছু প্রতিবন্ধীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়াও সকাল সাড়ে ১০টায় স্হানীয় একটি এতিম খানায় ৩০পিছ আমপারা ও ৩০পিছ রেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীন বার্তা’র বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজ, দৈনিক গণকন্ঠ’র মোংলা প্রতিনিধি মোঃ আলী আজম খাঁন, আহবায়ক মোঃ মিরাজুল ইসলাম, সদস্য সচিব ইসরাত জাহান কনা, সদস্য মোঃ আল-আমিন, মোঃ শাকিল,মোঃ ফজলে রাব্বী ও সংগঠনের ক্ষুদে সদস্য মোঃ নুরনবী এহসান।
ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থার আহবায়ক বলেন, করোনার এই মহামারিতে আমরা সমাজের খেটে খাওয়া মানুষের জন্য সামান্য উপহার দিতে পেরে অনেক আনন্দ বোধ করছি। সকলের কাছে আবদার আপনারা যার যার অবস্থান থেকে অসহায় মানুষগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।
এ ছাড়াও এ কাজে যারা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই ফাউন্ডেশনের সদস্যগণ। এর আগে পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে দফায় দফায় দুস্থ অসহায়, হতদরিদ্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা।