1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও বঙ্গবন্ধু‘র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় সরকারী কলেজ শহীদ মিনার চত্ত্বর থেকে দিনাজপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মোঃ জাকারিয়া জাকির এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

এ সময় জেলা সেচ্ছাসেবকলীগের গ্রহন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাশেদ,ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ডেনিয়ের হাফিজ, ফুলবাড়ী উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশিকুর জামান বাপ্পি,ফুলবাড়ী পৌর সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল,ফুলবাড়ী উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক মোঃ রুহুল আমিন। যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলামসহ উপজেলা সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ও সমর্থককারীগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon