1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
দিনাজপুরের ফুলবাড়ীতে ইয়াবা ট্যাবলয়েটসহ সাদেকুল ইসলাম(৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ফুলবাড়ী থানার এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধি অভিযান চালিয়ে পৌর শহরের পার্বতীপুর বাসস্ট্যান্ড থেকে ৫পিস ইয়াবা ট্যাবলয়েটসহ সাদেকুল ইসলামকে আটক করে।

আটক সাদেকুল ইসলাম,উপজেলার শিবনগর ইউনিয়নের বুড়াবন্দর বাসুদেবপুর গ্রামের মৃত সামিদুল ইসলামের পুত্র। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান,ফুলবাড়ী থানার মাদক বিরোধী নিয়মিত অভিযানে ইয়াবাসহ সাদেকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon