দিনাজপুর ফুলবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত দিনাজপুর ৯নং ওয়ার্ড সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮অক্টোবর) ৭টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ফুলবাড়ী উপজেলা চাউল কল মালিক গ্রুপের আয়োজনে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা চাউল কল মালিক গ্রুপের পক্ষে সভাপতি মোঃ সামসুল মন্ডল।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক মিজানুর রহমান,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,চাউল কল মালিক গ্রুপের সহ-সভাপতি প্রভাষক মোঃ হামিদুল ইসলাম,কোষাধ্যক মোঃ আবতার আলী,দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হাকিমসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
অনুস্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।