মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ ফ্রান্সে বিশ্বনবী হযরতমোহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটুক্তি ও ব্যঙ্গচিত্র করায় সীমান্তবর্তী বেনাপোলে এক বিরাট উত্তাল প্রতিবাদ সমাবেশ হয়।
আজ ৩০/১০/২০২০ শুক্রবার জুম্মাবাদ বেনাপোল বাজারস্ত একতা প্রেসক্লাবের সামনে, বেনাপোল বড় মসজিদের মুরসুল্লিদের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশর জোয়ার ওঠে।
প্রতিবাদ সমাবেশে বেনাপোল পৌর এলাকার সর্বত্র এলাকা থেকে ৮ থেকে ১০ হাজারের মত মুসলিমগন এতে অংশ নিয়ে ফ্রান্সে নবী করিম (সঃ)কে নিয়ে বিদ্রুপের কারনে নিন্দা প্রকাশ করেন|
প্রতিবাদ সমাবেশে সমস্ত মুসলমানদের প্রধানমন্ত্রীর নিকট আবেদন ফ্রান্স থেকে সমস্ত আদান প্রদান, ও বৈদেশিক বাণিজ্য বন্ধ রাখা।