মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সুজন মজুমদার (৩৫) কে মঙ্গলবার রাতে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।তিনি ওই দিন পেশাগত দ্বায়িত্ব পালন শেষে হুড়কাস্হ তার নিজ বাড়িতে ফিরে যান।এরপর তিনি তার অসুস্থ পিতার জন্য ঔষধ নিতে যান পার্শবর্তী ঝলমলিয়া দীঘির পাড়।সেখান থেকে ফেরার পথে একদল দূর্বৃত্ত তার গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়।এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন।
সাংবাদিক সুজন মজুমদার জানান,হুরকা গ্রামের সত্যজিত বিশ্বাস ও তার পুত্র নিত্য বিশ্বাস তাকে অপহরণের চেষ্টা চালায়।এলাকাবাসী তাকে উদ্ধার করেন।তবে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।বিষয়টি তাৎক্ষণিক ভাবে হুরকা ইউপি চেয়ারম্যান তপন গোলদার এবং রামপাল থানার ওসি মোঃদেলোয়ার হোসেন কে অবহিত করা হয়েছে।
সাংবাদিক সুজন মজুমদারকে এভাবে অপহরণের চেষ্টা কারীদের এবং তার উপর আতর্কিত হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি বাগেরহাট জেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃআলী আজগর খাঁন,সদস্য সচিব মোঃমারুফ হোসেন,বায়জিদ হোসেন,শেখ রাফসান,ইয়াসির আরাফাত, এমরান হোসেন,আখি আকতার,জান্নাতুল রুপা আক্তার,রওশানারা কেয়া আক্তার,গাজী টুটুল, মোঃমাসুদ পারভেজ,মোঃহেলাল মল্লিক, মোঃজাহানজেব কুদরতি,মোঃআব্দুল্লাহ,সুজন মজুমদার,রনি মোল্লা,টি এম রনি সাগর,মোঃহাফিজুর রহমান ও মোঃআলী আজীম সহ প্রমুখ।