1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বিএনপি নেতা মাহমুদ প্রামানিক সুন্দরগঞ্জ উপজেলায় কর্মহীন নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেনঃ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২০ মে, ২০২০

মোঃ রাজা মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বন্ধন সংগীত একাডেমিতে ছাপড়হাটী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের কর্মহীন  নেতাকর্মীদের ঈদ উপহার হিসাবে নগত অর্থ উপহার দেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ।

তিনি বলেন, এই মহামারীতে আমার সাধ্যমতো যতটুকু সম্ভব চেষ্টা করছি সুন্দরগঞ্জ উপজেলার কর্মহীন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী সহ অসহায় মানুষের পাশে দাড়ানোর এবং আহবান করছি দলের নেতাকর্মী সহ বিত্তবানদের প্রতি কর্মহীন নেতাকর্মী সহ অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য।

এ সময় উপস্থিত ছিলেন ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সভাপতি এফ আই জাহাঙ্গীর মন্ডল, সহ সভাপতি শাহ আলম বিএসসি,  ধোপাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি তছলিম উদ্দিন বাবলু,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি গোলাম আযম,  জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ মিজানুর রহমান, বিএনপি নেতা প্রভাষক আমিনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন,আফছার আলী,  আতোয়ার রহমান, যুবদল নেতা শাহ জালাল, জাহিদ হোসেন,জুয়েল রানা, ছাত্রনেতা মানিক রুবেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon