1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বেনাপোলে আন্তজার্তিক কাস্টমস দিবস ২০২২ উদযাপন করা হয়েছে

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২২ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বেনাপোল বন্দর কাস্টমস হাউজে সেমিনার ও আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬ই জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টার সময় কাস্টমস ক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিষয় ছিলো কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ।

এখানে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ বৃদ্ধি, তথ্য-উপাত্ত বিশ্লেষন চর্চাসহ তথ্য প্রতিবেশ।
চলমান সময়ে করোনা মহামারির কারণে এবারের কাস্টমস দিবসে বড় ধরনের আয়োজন করেনি বেনাপোল কাস্টমস হাউজ। তবে যথাযথভাবে সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল কাস্টমস হাউজের নিজস্ব অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

বেনাপোল কাস্টমস হাউজের প্রধান অতিথি হিসেবে কমিশনার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর কাস্টমস কমিশনার, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোঃ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক বিভাগ) মাহবুব তালুকদার, পরিচালক (ট্রাফিক) মোঃ মনিরুজ্জামান (উপসচিব), বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান প্রমূখ।

বেনাপোল কাস্টমস হাউসের সুযোগ্য কমিশনার আজিজুর রহমান WCO Certificate of Merit 2022 পাওয়াতে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মানিত কমিশনার মহোদ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ-সহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে একযোগে দিবসটি উদযাপন করেছেন। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে।

১৯৫০ সালের ১৫ ডিসেম্বর ব্রাসেলসে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশন এর উদ্দ্যোগে (সিসিসি) গঠিত হয়। দুই বছর পর ১৯৫২ সালের ৪ নভেম্বর শুরু হয় এর কার্যক্রম। ১৯৫৩ সাল থেকে ২৬ জানুয়ারি এর প্রথম সেশনে ইউরোপের ১৭টি দেশ উপস্থিত ছিল। সেসব দেশ বিশ্বব্যাপী এর সাংগঠনিক কর্মকাণ্ডের সূচনা করে।

১৯৯৪ সালে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশনের নাম পাল্টে গঠিত হয় ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন (ডব্লিউএইচও)। যেটি বর্তমানে ১৮৩টি দেশ এ সংগঠনের সদস্য। এ সংখ্যা ২০৩০ সালের মধ্যে ১৯৩টিতে উন্নীতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon