মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ বন্দর নগরী বেনাপোলের কাঁচা বাজার এলাকার মানসিক প্রতিবন্ধী চাঁন মিয়া (৩৫) অতি তুচ্ছ ঘটনায় কাঁচামালের আড়ত ব্যাবসায়ীর হামলায় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সন্ধ্য ৭.৩০ মিনিটে বেনাপোল ট বাজারের পিছনে চাঁন মিয়ার নিজ বাড়ীতে কাঁচা মালের আড়তদার মের্সাস লাকী ভান্ডারের সত্বাধীকারী জাহাঙ্গীর আলমের বকাটে পুত্র জ্যাক কর্তৃক মারপিটের স্বীকার হয়ে গুরুতর জখম হন তিনি।
ঘটনার বর্ননায় মানসিক প্রতিবন্ধী চাঁন মিয়ার মা মোমেনা খাতুন (৫৮) জানান,চাঁন মিয়া নিজ বাড়ীতে গোছল করছিলো ঐ সময় বকাটে ব্যাবসায়ী পুত্র জ্যাক কাঁচা বাজারের গণশৌচাগারে প্রবেশ করেন।চাঁন মিয়ার গোসলের পানি অসাবধানতাবশত জ্যাকের গায়ে লাগলে টয়লেট হতে বের হয়েই চাঁন মিয়া কে বেধড়ক মারপিট শুরু করেন জ্যাক।
মারপিটে চাঁনমিয়ার চোখের নিচে গভীর হ্মত হয় ও সে অঙ্গান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বেনাপোল বাজারস্থ সুরহ্মা ক্লিনিকে নিয়ে চিকিৎসা করান।চিকিৎসক মিন্টু চাঁন মিয়াকে ৩ টি সেলাই সহ চিকিৎসাপত্র দেওয়ার কথা নিশ্চিত করেন।
আহত চাঁন মিয়ার মারপিটের ঘটনাটি বেনাপোল পোর্টথানা পুলিশ কে অবগত করেছেন বলে আরো জানান তার মা।অভিযোগ বিষয়ে কাগজপুকুর গ্রামের বাসিন্দা জ্যাকের পিতা জাহাঙ্গীর আলম মারামারি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান জ্যাক ও আঘাত পেয়েছেন।
আড়ত ব্যাবসায়ী কর্তৃক মানসিক প্রতিবন্ধী চাঁন মিয়া শারীরিক লাঞ্চিতের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় ওঠেছে। চাঁন মিয়ার উপর নির্যাতনকারীর দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন এলাকার সুশীল সমাজ।