1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বেনাপোলে ১০টি স্বর্ণের বার সহ আটক দুই ভাই

ইবাদুল্লাহ যশোর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীপুর এলাকা হতে ১০ পিস(১ কেজি ২০০ গ্রাম) স্বর্ণের বার সহ মোঃ মিলন হোসেন(২৮) ও মোঃ হিরন মিয়া(২৫) নামের দুই সহদর স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

 

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) এ বিষয়ে ৪৯, বিজিবি’র বেনাপোল কোম্পানী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মুখোমুখি বৈঠকে বসেন লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি(অধিনায়ক,যশোর ব্যাটালিয়ন,৪৯ বিজিবি)। তিনি জানান, দেশে চোরাচালানরোধে সীমান্ত ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র টহল জোরদার রয়েছে।

দেশের অন্যান্য স্থল বন্দরের তুলনায় বেনাপোল স্থল বন্দর পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ায় দেশের কিছু অসাধু এবং চোরাকারবারী বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা ব্যবহার করে তাদের হীন চরিতার্থ কার্যকর করার কৌশল অবলম্বন করে থাকে।

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার থাকায় তাদের সেই কুট কৌশল ব্যাহত করতে সদা প্রস্তুত রয়েছে ৪৯, বিজিবি। সেই ধারাবাহিকতায় গোপণ সংবাদ পেয়ে ১০ পিস(১ কেজি ২০০ গ্রাম) স্বর্ণ উদ্ধার সহ স্বর্ণ পাচারকারী দুই সহদর কে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি।

আসামী মিলন হোসেন ও হিরন মিয়া’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে উদ্ধার হওয়া ১০ পিস স্বর্ণ সহ দুই সহদরকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon