1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বেনাপোল পোর্ট সীমান্ত এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

যশোরের বেনাপোলে ৫ কেজি গাঁজা সহ ৩ জন আসামিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পলিশ। ২৩শে জানুয়ারী (রবিবার) সকালে বেনাপোল পোর্ট থানা আওতাধীন বোয়ালিয়া গ্রামস্থ বোয়ালিয়া মোড়ে জাকির হোসেনের হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫ কেজি গাঁজা সহ মোছাঃ পারভিনা বেগম (৩৫) মোছাঃ ফাতেমা খাতুন (৩৫) ও মোঃ আনিসুর রহমান (৪৮) নামে ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

আটক আসামী পারভিনা বেগম মনিরামপুর থানার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী অপর আসামি মোছাঃ ফাতেমা খাতুন গ্রাম বসুন্দিয়া (সদুল্লাহপুর) কোতয়ালী থানার আঃ গফ্ফারের স্ত্রী এবং তৃতীয় আসামি আনিসুর রহমান বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর গ্রামের উত্তর পাড়ার মৃত আফসার আলী মোড়লের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ও এএসআই সিকদার মাসুম পারভেজ অভিযান পরিচালানা করে বেনাপোল বোয়ালিয়া মোড়ের জাকির হোসেনের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর আসামীরা আসা মাত্রই তাদের দেহ তল্লাসি করলে ৫ কেজি গাঁজাসহ ৩ জন আসামিকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon