1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বেনাপোল সীমান্তের ইছামতি নদীতে যুবকের গুলিবিদ্ধ ভাসমান লাশ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল  ভুলোট সীমান্তে ইছামতি নদীতে শরিফুল ইসলাম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ ভাসছে। নিহত শরিফুল পুটখালী  রাজগঞ্জ গ্রামে মৃত ইসহাক ছেলে। তাৱ বুকে গুলির চিহ্ন রয়েছে।
পাঁচ ভুলোট  গ্রামের নিসার আলী জানান,  গতকাল বুধবার  বেলা ১১ টার  দিকে স্থানীয় লোকজন নদীতে গেলে   নিহতের লাশ দেখে বিজিবিকে খবর দেয়। ঘটনাস্থলে বিজিবি গিয়ে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থল রয়েছে।
স্থানীয়রা জানান, পাঁচ ভুলোট গ্রামের তবি মেম্বার সীমান্তের  নিয়ন্ত্রণ করেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন দিয়ে ভারত থেকে গরু ও বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশের প্রবেশ করান। নিহত শরিফুল তার লোক বলে সীমান্তের একাধিক সূত্র জানান।
শার্শা বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনারুল ইসলাম জানান, বিজিবি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এইমাত্র ঘটনাস্থলে জান  । লাশ উদ্ধারের চেষ্টা চলছে।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তার পরেই জানা যাবে প্রকৃত ঘটনা। তবে তার বুকে গুলির চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon