ফুয়াদ হাসান, পরশুরাম, ফেণী, প্রতিনিধিঃ আজ মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচিত্র আয়োজনে পালন করেছেন এই দিনটি। আজ ফেণী শহরে ফেণী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে অত্যেন্ত সুশৃঙ্খল ভাবে আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এই সময় ফেণী জেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতাকর্মীরা ও উপস্থিত ছিলেন।
আজ ফেণীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফেণী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এই সময় সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেণী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন।
এছাড়া ফেনী জেলা আওয়ামী লীগের অনন্য নেতৃবৃন্দ ও এই সময় উপস্থিত ছিলেন ও ফুল দিয়ে যথাযথ মর্যাদা সহিত শ্রদ্ধা নিবেদন করেছেন।