1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

মোংলায় টানা বৃষ্টিপাত ও নদীতে আকস্মিক জোয়ারের পানি বৃদ্ধি,বেড়ী বাঁধ,রাস্তাঘাট এবং চিংড়ি ঘের প্লাবিত।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ কয়েকদিনের টানা বৃষ্টিপাত নদীতে আকস্মিক জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া তা বেড়ী বাঁধ এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মোংলার বিভিন্ন নিচু এলাকার কয়েক হাজার চিংড়ি ঘের। এতে ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়িসহ অন্যান্য সাদা মাছও।

বৃষ্টি এবং জোয়ারের পানিতে গত দুই তিনদিনে এখানকার প্রায় হাজার ৭৬৫টি চিংড়ি ঘের তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন চাষীরা। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতির আশংকার কথা জানিয়েছেন উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা  ,জেড,এম তৌহিদুর রহমান। ঘের মালিকদের জন্য ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি

এদিকে ঘেরের বেড়ী বাঁধ ভেঙ্গে এবং তলিয়ে মাছ বের হয়ে যাওয়ার এখন খালি ঘেরই পাহারা দিচ্ছেন ঘের মালিকেরা। সেই সাথে ভেঙ্গে যাওয়া ঘেরের বেড়ী বাঁধ সংস্কারের কাজ করছেন চাষীরা। চাষীরা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টির পানি আর সেই সাথে হঠাৎ করে নদীর অতিরিক্ত পানি চাপে তলিয়ে গেছে তাদের একমাত্র উপার্জনের উৎস চিংড়ি ঘের।

কিছুদিন আগে আম্পানের তান্ডবেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চিংড়ি ঘেরের। সেই ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবার অতি বৃষ্টি জোয়ারের পানিতে ঘেরের যে ক্ষতি হয়েছে তা কোনভাবে পুষিয়ে নেয়া সম্ভব নয়

অপরদিকে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুরেরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon