1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

মোংলা দিগরাজ মহাবিদ্যালয়ে ৪ তলা আইসিটি ভবনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার(২০ আগস্ট) সকাল ১১ টায় মোংলায় দিগরাজ মহাবিদ্যালয় নব নির্মিত তলা আইসিটি ভবনের উদ্বোধন করা হয়

উদ্বোধন অনুস্ঠান আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,উপজেলা সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃইকবাল বাহার চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আনোয়ার কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুষার কুমার গাইন, অধ্যক্ষ দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়

প্রধান অতিথি তার বক্তব্যে করনোর সময়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।বাইরে বের হলে সবাই যেন মাস্ক ব্যাবহার করে। নিরাপদ দুরত্ব বজায় রেখে সবাই যেন চলাফেরা করে।তিনি বলেন সচেতনতাই পারে করোনা নামক এই মহামারীর হাত থেকে আমাদের রক্ষা করতে।সবাইকে সরকারি নির্দেশনা অনুয়ায়ী চলাফেরা করতে অনুরোধ করেন আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon