1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

মোংলা বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা বন্দরের পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

এরপর পযার্য়ক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও ইউএনও কমলেশ মজুমদার, পৌর মেয়র শেখ আ: রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, প্রেসক্লাব এবং বিভিন্ন রাজনীতিক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া সকাল থেকে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপযাপন করছে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগসহ সরকারী-বেসরকারী নানা প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon