মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের মাঝে ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।(৬ আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১১টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছেন আমেরিকার প্রবাসী দিপু মৃধার প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মলয় মল্লিক প্রমূখ।নার্সদের সুরক্ষায় বিতরণ মধ্যে ছিলো, উন্নতমানের ফেসশিল্ড, ৫টি সার্জিক্যাল ক্যাপ, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল গগজ, হ্যান্ড স্যানিটাইজারসহ যাবতীয় ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম।এবং দিপু মৃধার ২০ হাজার মাস্ক বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম অনুষ্ঠানে দিপু মৃধার স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, শেখ আফজাল হোসেন, শাহ্ আলম, আজিজ মোড়ল, মনোজিদ, ইসমাইল, শুভসহ দিপু মৃধার একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মলয় মল্লিক দিপু মৃধাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সমাজের মানুষের জন্য যা করছেন সেটা আসলেই প্রসাংসনীয়, আমরা চাই সামনের দিন গুলোতে যেন তার এ ধরনের কার্যক্রাম অব্যহত থাকে।
তার চলমান কার্যক্রম প্রশংসা করে দিপু মৃধার সুস্থতা কামনা করেন তিনি।