1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

রাজশাহীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তিন বছরের ছেলের মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম মরিয়ম বেগম(৩০) সে বাধাইড় গ্রামের হযরত আলীর স্ত্রী ওছেলে মাহফুজুর রহমান(৩) । গতকাল রোববার দুপুরে রাজশাহী তনোর উপজেলার বাধাইড় ইউনিয়নের বাধাইড় গ্রামে এই মর্মান্তি ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, সেই সাথে নিহত মরিয়মের বাকি দুই সন্তান স্বামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

 

জানা গেছে, গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামের হযরত আলীর স্ত্রী বাড়ির পানির মটরের সুইচ দিতে গিয়ে দেখেন শিশু মাহফুজুর তারে হাত দিয়ে আছে। এসময় মা মরিয়ম শিশুকে তুলতে গিয়ে নিজেও তারের সাথে জড়িয়ে পড়েন। মরিয়ম বেগমের আরো দুই সন্তান রয়েছে।

 

মুন্ডুমালা পুলিশ ফাড়ির আইসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুবই মর্মান্তিক ও বেদনা দায়ক ঘটনা। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মানুষের আহাজারিতে সব কিছু ভাড়ি হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon