1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

রানিশংকৈলে বিষাক্ত সাপের কামড়ে এক ছাএীর মৃত্যু হয়েছে। 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

অভিশেখ চন্দ্র রায়,  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বোচোর ইউনিয়নে ফরিদা নামে এক ছাত্রীর সাপের কামড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।জানাযায়,গত ১৭ জুন বুধবার উপজেলার রাজোর মালধরিয়া পাড়ার আব্দুল করিমের মেয়ে ফরিদা ( ১২) নিজ বাড়ির একটি শয়নকক্ষে দাদী-নাতনী একসাথে ঘুমিয়ে পড়ে।

ঘুমন্ত অবস্থায় আনুমানিক রাত দেড়টার দিকে নাতনী ফরিদার পায়ে বিষাক্ত সাপে কামড় দিলে তার চিৎকারে বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে যায় ।

এক পর্যায়ে ব্যথা বাড়তে থাকলে পরিবারের লোকজন রাতেই মাইক্রোবাস যোগে দিনাজপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় ফরিদা।জানা গেছে, ফরিদা রাজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিল।রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon