1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

রামপালে কয়েকটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান ও আর্থিক জরিমানা আদায়।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুন, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সরকারি নির্দেশনা অমান্য করে অভিনব পন্থায় কিছু বানিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখেন ব্যবসায়ীরা।এ সংবাদ পেয়ে মঙ্গলবার (১৬ জুন) সন্ধা ৬ টা থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন রামপাল  উপজেলা পরিষদের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন কুমার সরকার।

এ সময় তিনি উপজেলার ঝনঝনিয়া,ফয়লাহাট সহ বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য কারী ১২ টি প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

তিনি বলেন করোনা সংক্রমণ এর হাত থেকে  সকলকে বাচানোর উদ্দেশ্যেই আজকের এই অভিযান। অনুমোদন বিহীন যে সমস্ত দোকান খোলা ছিল তাদের এই জরিমানা আদায় করা হয়েছে।তিনি আরও বলেন ভবিষ্যতে ও এ অভিযান অব্যহত থাকবে এবং নিত্যপ্রয়োজনীয় ও ঔষধের দোকান বাদে অন্যান্য দোকান বিকাল ৪টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon