1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হলেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়িয়া (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

“পুলিশ সপ্তাহ ২০২৪” গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার)।

জেলা পুলিশ দিনাজপুর বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার মহোদয়কে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রাপ্তিতে বর্ণাঢ্যভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট) মোঃ ফরহাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ,সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, কোট ইন্সপেক্টর এ, কে,এম,লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon