সারা দেশের মত নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় গতকাল ১১ই নভেম্বর (শনিবার) বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। রুপগঞ্জ উপজেলায় সকল প্রাইমারি স্কুলে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়। প্রায় ৪,৫০০ শিক্ষার্থীরা এই পরিক্ষায় অংশগ্রহন করেন।
নারায়নগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য (বীর প্রতিক) জনাব গোলাম দস্তগীর গাজী পরিক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং অভিভাবক ও ছাত্রদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে জানেন ও খোজ খবর নেন।
তিনি এলাকাবাসরি কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং আগামীতেও নৌাকা মার্কায় ভোট দিতে সবাইকে আহব্বান জানান।
তিনি দাবি করেন, দীর্ঘ ১৫ বছরে বাংলাদেশের এত উন্নয়ন ও মানব সেবায় এত অবদান মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন যা কোনদিন কোন সরকার করতে পারেনি। তাই আপনাদের আবারও বলছি আপনারা নৌকার ওপর ভরসা রাখুন এবং প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রাখুন। বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন তিনিই করতে পারবেন।