1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

লোহাগাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো কমিউনিটি পুলিশিং ডে ২০২৩

মুন্সি সাহাবুদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

আজ ৪টা নভেম্বর শনিবার সকাল বেলা বাংলাদেশর অন্যান্য থানার ন্যায় লোহাগাড়ায় থানায়ও পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২৩। লোহাগাড়া থানার ওসি জনাব রাশেদুল ইসলাম সাহেবের নেতৃত্বে দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালি বের করা হয়।

যা থানার রাস্তার মাথা পর্যন্ত প্রদক্ষিণ করে আবার থানা কম্পাউন্ডে ফিরে আছে। কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্টানে সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার ওসি জনাব রাশেদুল ইসলাম সাহেব। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শিবলী নোমান।

সঞ্চালক ছিলেন, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার হীরু। আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন, লোহাগাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ছবুর, আধুনগর ইউ,পি সদস্য আব্দুল মন্নান, জয়নুল আবেদীন জনু, মহিলা সদস্য সাজেদা বেগম।

আলোচনায় সভায় উপস্থিথ ছিলেন, লোহাগাড়া থানার এস আই জাহাঙ্গীর আলম, এস আই, জেসমিন আক্তার, এস আই মোজাম্মেল হক, এ এস আই রাশেদ, এ এস আই আব্দুল হালিম সহ আমিরাবাদ ইউ,পি সদস্য শরফু সিকদার, বড়হাতিয়া ইউ,পি সদস্য কায়সার হাসান, প্রাক্তন ইউ,পি সদস্য সুনিল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ।

উল্লেখ্য যে, “পুলিশ জনতা, জনতাই পুলিশ” এ মুল মন্ত্রের ভিত্তিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে বাংলাদেশে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং জনগন এই দেশের মালিক। সুতরাং জনগনকে সাথে নিয়ে অপরাধ নির্মূলে ভূমিকা রাখা জরুরী। কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্টার একটি নতুন পুলিশিং দর্শন।

আমাদের দেশে পুলিশী কর্মকান্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্টার মাধ্যমে কার্যকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে। কমিউনিটি পুলিশিং এর যাবতীয় কর্মকান্ড অপরাধ প্রতিরোধ তথা অপরাধ যাতে ঘটতে না পারে সেই লক্ষ্যে পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon