1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

লোহাগাড়ায় পুকুরে পড়ে তৌছিপ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে

সাহাব উদ্দিন মুন্সি (চট্রগ্রাম) লোহাগাড়া প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ ইউনিয়নের ঘোনা পাড়ায় পুকুরের পানিতে গোসল করতে নেমে তৌছিপ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়। আজ ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, তৌছিপ লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিখীল এর (বীর মুক্তিযোদ্ধা) আবুল বশরের নাতি ও মোহাম্মদ হেলাল এর ছেলে।

সে পাশের এলাকা ঘোনাপাড়ায় খালার বাড়িতে বেড়াতে যায়, সেখানে বিকেল বেলা বিলের মধ্যে ফুটবল খেলা শেষ করে। সন্ধ্যায় বাড়ির কাছে পুকুরে অন্যান্য ছেলেদের নিয়ে গোসল করতে নামে এবং পুকুরে ডুব দেয়। দীর্ঘ সময় পরেও যখন তাকে দেখা যাচ্ছিলো না তখন সবাই চিন্তিত হয়ে পড়ে এবং বাড়ির লোকেদের খবর দিলে তারা এসে তাকে পুকুরে নেমে খোজার চেষ্টা করে।েএর পরেও যখন তাকে পাওয়া গেলো না তখন মাছ ধরার জাল দিয়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

তৌছিপের এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং তার পরিবার সন্তান হাড়িয়ে দিশে হারা ও পাগল প্রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon