1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

লোহাগাড়া ৭নং ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

শাহাবুদ্দিন মুন্সি, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ক্ষমতাসীন আওয়ামী লীগ এর লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সভাপতি হলেন নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আজ ২৭ ফেব্রুয়ারী বুধবার লোহাগাড়া সদর ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হেফাজ্জত সিকদার কতৃক স্বাক্ষরিত তাদেরকে অনুমোদন দেওয়া হয়।

সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে ৫১ জন্ বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি করে অনুমোদন নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য যে, নাজিম উদ্দিন ও মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন লোহাগাড়া যুবলীগের রাজনীতির সহিত জড়িত। পাশাপাশি করে যাচ্ছেন সমাজ সেবা। গত ইউ,পি নির্বাচনে তারা উভয়ে মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

তারা নির্বাচিত না হলে কিন্তু নিজস্ব অর্থ , শ্রম ও মেধা দিয়ে এলাকাবাসীর সেবা করে যাচ্ছেন। এলাকার মানুষের সেবা করাই তাদের মূখ্য বিষয়। তাই যথাযত কতৃপক্ষ তাদের সততা, দক্ষতা, বিচক্ষণতা পর্য্যালোচনা করে লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে অনুমোদন প্রদান করেন। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, আমাকে লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক হিসাবে অনুমোদন করে মুল্যায়ণ করায় আমি লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি  খোরশেদ আলম চৌধূরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এবং সদর ইউনিয়নেয়র সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হেফাজ্জত সিকদারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon