ফুয়াদ হাসান, পরশুরাম, ফেণী, প্রতিনিধিঃ সারাদেশে চলছে শারদীয় দুর্গাপূজা উৎসব। এই উৎসবকে ঘিরে চলছে বিভিন্ন আয়োজন। দেশের সকল জেলা-উপজেলা গুলোতে পূজা উপলক্ষে আনন্দ করছে হিন্দু ধর্মাবলম্বীরা।বর্তমানে পূজা উপলক্ষে সকল প্রতিষ্ঠাণ বন্ধ রাখা হয়েছে।
দেশের অনন্য উপজেলা গুলোর মতো পরশুরামে ও চলছে শারদীয় দুর্গাপূজা উৎসব। এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সকল গ্রামে।এই দুর্গাপূজা উৎসবকে ঘিরে পরশুরাম উপজেলায় ও আনন্দে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা।
আজ পরশুরাম উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে পূজা মন্ডব পরিদর্শন করেছেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার।
এই সময় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বেশ কিছু শ্রেণী পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এই সময় আরও উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। এছাড়া অনন্য স্থানীয় নেতৃবৃন্দ ও এই সময় উপস্থিত ছিলেন।