প্রতিটি শুস্ক মৌসুমে দেশের জরাজীর্ণ সড়কগুলি সংস্কার করার পদক্ষেপ গ্রহণ করেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। তারই পরিপ্রেক্ষিতে দেশের বহু জরাজীর্ণ সড়ক মহাসড়ক সংস্কারের মধ্যেদিয়ে যাতায়তের উপযোগী করা হয়। তবে তার কোন ছোয়া লাগেনি লোহাগাড়া সদর ইউনিয়নের চৌধূরী সড়কে।
বর্তমান সময়ে বাংলাদেশের বহু অঞ্চলে বিভিন্ন সড়কের উন্নয়ন লক্ষ করা গেলেও চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চৌধুরী সড়কের কয়েক বছরেও কোনো উন্নয়নের উদ্দ্যোগ গ্রহন করা হয়নি।
প্রতিবর্ষা মৌসুমে এই সড়কটিতে বড় বড় গর্ত থাকার কারণে কাদাযুক্ত হয়ে যায়। ফলে মানুষ ও যান চলাচলে মারাত্বক অসুবিধার সম্মুখিন হতে হয়। এই সড়ক দিয়ে সুখছড়ি, চরম্বা, দরবেশ হাট, কলাউজান, পুটিবিলা সহ বহু এলাকার মানুষ ও যান চলাচল করে। ফলে সড়কটির গুরুত্ব লোহাগাড়ার মানুষের কাছে অপরসীম।
তাই এলাকার সাধারণ মানুষ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলেছেন যে, বর্তমান সরকার উন্নয়নের সরকার, বর্তমান সরকার জনগণের সরকার এটা আবারও প্রমান করতে আমাদের অঞ্চলের সড়কের উন্নয়নের দাবি জানাচ্ছি। এবং এই শুস্ক মৌসুমে সড়কটি সংস্কার পূর্বক বর্ষা ও শুস্ক মৌসুমে যাতায়তের উপযোগী করার জন্য বিশেষভাবে উর্ধতণ কতৃপক্ষের কাছেও জোড় দাবি জানাচ্ছি।