1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ‘বোররচর হেল্পলাইনে’র নানা কৌশল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মে, ২০২০

মোঃ আহসান হাবীব সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা প্রশাসকের আওতাধীন ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়ন এলাকায় করোনার সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নানা কৌশল প্রয়োগ করছে বোররচর হেল্পলাইন ।

বোররচর হেল্পলাইন সেচ্ছাসেবকরা এলাকায় একার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।জানা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলার অন্যতম উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষজনকে ঘরের বাইরে বের হওয়া ঠেকাতে সর্বত্রই আইন শৃংখলা বাহিনীকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। স্বাভাবিক দিনগুলোর তুলনায় মানুষের চলাচল কম হলেও একেবারে থামানো যাচ্ছে না। নানা অজুহাতে তারা বাইরে আসছেন।

এসব মানুষকে ঘরের ভেতরে রাখতে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি সেচ্ছাসেবীরা মোটরসাইকেল দিয়ে প্রত্যেক ওর্য়াডে সচেতনতা বৃদ্ধি করেছে।

সেচ্ছাসেবীদের উদ্দেশ্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, যারা নিজেরা নিয়ম ভেঙেছে, আমরা যখন তাদেরকেই বলি অন্য মানুষদের সচেতন করতে, তখন তারা অটোমেটিক নিজেদের ভুল অনুধাবন করতে পারে। তারা আর এই ভুল করবে না বলে আমাদের জানিয়েছে।

স্থানীয় এলাকাবাসীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশিরভাগ মানুষ বোররচর হেল্প লাইনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। শুরু থেকেই বোররচর হেল্প লাইন এর উদ্যোগে লিফলেট বিতরণ, মাইকিং করে সচেতনা ও মসজিদে সাবান বিতরণ এবং বাজারের মোড়ে ড্রাম স্থাপন কার্যক্রম অব্যাহত রেখেছে।আতঙ্ক, গুজব, ভয় নয়, সচেতনতাই প্রতিরোধের সর্বোত্তম উপায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোররচর হেল্প লাইন এর উদ্যোগে মসজিদে স্পে করা হয়। সতর্কতামূলক এমন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেবাপ্রার্থী ও হেল্প লাইনের সদস্যরা জনসচেতনা করে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে হাত ধোঁয়াতে উৎসাহিত করেছে বোররচর হেল্প লাইন এর ভলান্টিয়াররা। এর মাধ্যমে নিজে যেমন সুস্থ থাকা যায়, তেমনি অন্যকেও সুস্থ রাখা যায়। পাশাপাশি জনসচেতনতার লক্ষে বিভিন্ন বাজারে সচেতনতা বৃদ্ধি অব্যাহত আছে।

সরেজমিনে এসে দেখে জেলা প্রশাসক মহোদয় ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় নিজেই মাইকিং করে জনগণকে সচেতন করছেন বোররচর হেল্প লাইন এর সেচ্ছাসেবকরা।

বোররচর ইউনিয়নের এলাকার জনপ্রতিনিধি ও সর্বস্তরের লোকজন জানান, করোনা পরিস্থিতিতে বোররচর হেল্পলাইনের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি।তারা বলেন, করোনা ভাইরাসে পরিস্থিতে সম্মানিত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের দিক নির্দেশনায় বোররচর হেল্প লাইনের সদস্যরা দিনরাত কাজ করে চলেছেন।

সরকারের সব নির্দেশনা মেনে হোম কোয়ারিন্টি ও লকডাউন নিশ্চিত করছেন। এই দুঃসময়ে তারা সাহসী ও মানবিক ভূমিকা পালন করে চলেছেন । আমাদেরও উচিত উপকারী বন্ধু এই বোররচর হেল্প লাইনের কথা মেনে চলে লকডাউন পালন অযথা বাইরে ঘোরাফিরা থেকে বিরত থেকে করোনা ভাইরাস মোকাবিলা করার ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon