1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সিংড়ায় পানিতে ডুবে দু শিশুর মর্মন্তিক মূত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মে, ২০২০

জাহিদুল ইসলাম (সিংড়া) নাটর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মূত্যু ঘটেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত (৬) আলী আকবরের পুত্র, নুর নবী (৬) আমিনুলের পুত্র। তারা দুজনে স্থানীয় ব্র্যাকে ১ম শ্রেনীতে পড়ালেখা করতো।

জানা যায়, দুজন পরস্পর মামাতো ফুফাতো ভাই। দুপুরে দুজন খেলা করতে বাড়ির বাইরে বের হয়। জুমআর নামাজ পর পরিবারের লোকজন তাদের কারো বাড়িতে খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে লাশ পায়।

ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ ঘটনার সত্যটা স্বীকার করে জানান, খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা মর্মাহত, ঐ পরিবারকে সরকারীভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon