1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাহাদুরপুর ইউনিয়নে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

মোঃ মারুফ হোসেন, জেলা (যশোর) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আগামী ২৪ই নভেম্বর যশোরে বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বিকেল বেলা শাখারীপোতা বাজার সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

৩ নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে  প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এ ছাড়াও বক্তব্য দেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মন্জু ,উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা  আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, অধ্যক্ষ জনাব, মোঃ ইব্রাহিম খলিল ,উপস্থিত ছিলেন ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান (মফিজ)। অনুষ্ঠানটি পরিচালনা করেন,  ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

 

আগামী ২৪ নভেম্বর যশোরের ঈদগাহ ময়দানে আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভা সফল করার জন্য আওয়ামীলীগের নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও দৈনিক স্বাধীন বার্তা যশোর জেলা প্রতিনিধিসহ সকল প্রতিনিধিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon