1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ফেনীর ফুলগাজীতে উদ্বোধন হয়েছে রিগ্যাল ফার্নিচার

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফুলগাজীতে শুভ উদ্বোধন হয়েছে রিগ্যাল ফার্নিচার। আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ফুলগাজী বাজারের মেইন রোডস্থ জিরো পয়েন্টের সামনে অত্যাধুনিক মানের এই শোরুম উদ্বোধন করা হয়েছে। উক্ত শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিগ্যাল ফার্নিচার চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ সাইফুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফুলগাজী উপজেলার আমির জামাল উদ্দিন চৌধুরী, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শহীদুল ইসলাম মজুমদার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম শামীম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক আবুল কালাম, যুগ্ন আহবায়ক নইমুল করিম মজুমদার ও যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ এরশাদ উল্লাহ, শোরুমের স্বত্বাধিকারী ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ফুলগাজী বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon