1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ছাগলনাইয়ায় লিফলেট বিতরণ

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণকে সচেতন করতে ছাগলনাইয়া উপজেলা জুড়ে শুরু হয়েছে লিফলেট বিতরণ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ছাগলনাইয়া পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ইউসুফ মজুমদার।

ফেনী জেলা বিএনপির সদস্য এস এম রেজাউল হোক তুহিন এর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সচিব আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনির আহমেদ খোকন, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আজিম পাটোয়ারী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মির্জা শিমুল, জেলা ওলামা দলের সদস্য মাওলানা শাহাবুদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা আনোয়ার এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মজুমদার।

ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক মোঃ ইউসুফ মজুমদার জানান, এই লিফলেট বিতরণ কার্যক্রম ছাগলনাইয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon