1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ফুলগাজীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

ফেনীর ফুলগাজীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার ফুলগাজীর একটি ঐতিহ্যবাহী চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সম্মেলন। উক্ত সম্মেলনে ফুলগাজী মহিলা কলেজের সাবেক প্রফেসর আমিরুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কবির আহমেদ নাছিরকে। এছাড়া ফুলগাজী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সাইফুল ইসলামকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে সাংবাদিক সাঈদ হোসেন শাহেদ, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম রাজু, প্রচার ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু ও কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সুজন,র ফুলগাজী উপজেলা শাখার সাবেক সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর।

গতকাল উক্ত সম্মেলনটি জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও কবির আহমেদ নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সুজন,র সাধারণ সম্পাদক দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের ফেনী জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোর্শেদ হোসেন ও সুজনের ফেনী জেলা কমিটির সদস্য জর্জকোর্টের অতিরিক্ত জিপি এডভোকেট মেজবাহ উদ্দিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, ফুলগাজী বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম শামীম ও বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon