1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ফেনীর পরশুরামে ভোটার হালনাগাদের তালিকা প্রকাশিত হয়েছে

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে পরশুরামে ভোটার হালনাগাদ। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তালিকা প্রকাশ করা শুরু হবে জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ পর্যন্ত। উক্ত ভোটার হালনাগাদ কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা তানজিনা ইয়াছমিন।

ইতিমধ্যে পরশুরাম উপজেলার ভোটার হালনাগাদের দায়িত্বশীল কর্মকর্তাদের তালিকা প্রকাশিত হয়েছে। পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাউরখুমার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দের মধ্যে রয়েছেন বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব বদিউজ্জামান ও বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রুপন কুমার দাস।

এছাড়া পরশুরাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বাউরপাথর গ্রামে বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল খায়ের। এছাড়া পরশুরাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ড অনন্তপুরে ভোটার হালনাগাদ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জিয়াউল হক।

পরশুরাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সলিয়ায় ভোটার হালনাগাদ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তাজুল ইসলাম। পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কোলাপাড়ায় ভোটার হালনাগাদ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম। পরশুরাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড উত্তর কোলাপাড়ায় ভোটার হালনাগাদ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জনাব রিয়াজ উদ্দিন। পরশুরাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বাঁশপদুয়ায় ভোটার হালনাগাদ কর্মকর্তাদের দায়িত্ব পেয়েছেন গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল খায়ের।

এছাড়া পরশুরাম উপজেলার মির্জানগর, বক্সমাহমুদ ও চিথলিয়া ইউনিয়নে ও প্রত্যেক এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে ভোটার হালনাগাদ কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা তানজিনা ইয়াছমিন জানিয়েছেন, আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন উপলক্ষে উৎসবমুখর ভোট যাতে হয় সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। যারা এর আগে ২০০৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ভোটার হয়েছেন তারাও এ বছর স্মার্ট কার্ড পাবে। নতুন ভোটার যারা হচ্ছেন তারাও বয়স অনুযায়ী আগামী নির্বাচনে ভোট দিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon