1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বন্ধুর বন্ধন বাংলাদেশের উদ্যোগে ছাগলনাইয়ায় কম্বল বিতরণ

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

গতকাল ২০ জানুয়ারি (সোমবার) প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হয়েছে ফেনীর এসএসসি ৯১-৯৫ তম ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত দাতব্য সংস্থা “বন্ধুর বন্ধন বাংলাদেশ” এর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ছাগলনাইয়া উপজেলায় অসহায়, হতদরিদ্র, মসজিদের ইমাম ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ১০০০ কম্বল উপহার বিতরণ করেছে সংস্থাটি। ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া মৌলভী শামসুল করিম কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল বাশার। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এস এম সাইফুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা কমিটির সভাপতি রফিক আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি তাজউদ্দীন পলাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল করিম ভূঁইয়া সুমন। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আফসার মজুমদার টিটু, এডভোকেট এম সাইফুল ইসলাম, কাজী মিলন, আনিসুর রহমান ও মহি উদ্দিন চৌধুরী।

বন্দর বন্ধন বাংলাদেশের কমিটির মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, সদস্য কাজী নিজাম উদ্দিন টিপু, কাজী ওবায়দুল হক সিরাজী ও আবুল বশর।

সোনাগাজী উপজেলার কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন খন্দকার, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন খান ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নোমানী। এছাড়া পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ওয়াশিমুস শাহাদাত নওশেদ, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইয়াসিন ও সদস্য মোঃ ইব্রাহিম সহ সংগঠনের অন্যান্য ইউনিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon