পালিয়েও রেহায় হল না ঘাতক মেহেদীর, অবশেষে পুলিশের হাতে আটক হতে হলো। পার্বত্য জেলা বান্দরবানের লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ, এসআই জামিল আহমেদ ও তার সঙ্গীয় ফোর্স ঘাতক মেহেদী হাসানকে ঘটনার ৮ ঘন্টার মধ্যে লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠালছড়া হতে রাত সাড়ে ৮টার সময় গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় নিজ শ্বশুর বাড়িতে ঢুকে নিজের স্ত্রী ও শ্বাশুড়িকে ছুরি দিয়ে আঘাত করে বখাটে ও কথিত টিকটকার স্বামী মেহেদী। ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় তার স্ত্রী। মেয়েকে বাচাতে গেলে শ্বাশুড়ীকে আঘাত করে সে। নিহত ও আহত মা মেয়ে চকরিয়া নিউ মার্কেটের ব্যবসায়ী সাংবাদিক আবদুল হামিদের কন্যা ও সহধর্মিণী ।
শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুর ১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। হত্যাকারী মেহেদী হাসান (২২) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের পুত্র । ঘটনাটি ঘটার পরপর তাদের একটি যৌথভাবে তুলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এর সুত্র ধরে উক্ত ছবি দেখে ঘাতক মেহেদী হাসানকে আটক করে কুমারী পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের অফিসার ইনচার্জ জামিল আহমেদ বলেন, আসামি’কে লামা থানায় নিয়ে যাওয়া হয়েছে।