1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

বিজিবি’র অভিযানে ফেন্সিডিল সহ ভারতীয় পন্য আটক

মোঃ মারুফ হোসেন,জেলা (যশোর) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, পান মসলা, তামাক, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৫/০২/ ২০২৫ তারিখে মাসিলা, শাহজাদপুর, বোনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ১,৫০,০৬০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, পান মসলা, তামাক, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon