1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ফেনীতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ২৬৮

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫

২০২৫ সালের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ফেনীতে মোট ভোটারের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে তরুণ প্রজন্মের জনবল। জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ফেনীতে মোট ১২ লাখ ৯১ হাজার ৬৪০ জন মোট ভোটারের মধ্যে থেকে ১৮ থেকে ৩৭ বছর বয়সের ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ২৬৮ জন। অর্থাৎ জেলার মোট ভোটারের প্রায় অর্ধেক তরুন প্রজন্ম। সংশ্লিষ্ট দপ্তরের সূত্র জানিয়েছে, ফেনীতে ভোটার হালনাগাদ কার্যক্রম এখনো চলমান। চলতি হালনাগাদ কার্যক্রম শেষে তরুণ ভোটারের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটাধিকারের প্রয়োগ করতে পারবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানিয়েছেন, জেলাব্যাপি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এখনো চলমান রয়েছে। আগের হালনাগাদ আর এখনকার হালনাগাদ হিসাব করলে জেলায় তরুণ ভোটার সংখ্যা বেশি। ইতিমধ্যে জেলার তিনটি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও বায়োমেট্রিক্স কার্যক্রম শেষ হয়েছে। হালনাগাদ কার্যক্রম শেষ হলে তরুণ ভোটারদের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার রয়েছে। কারণ বর্তমানে তরুণ প্রজন্মের ভোটার হওয়ার আগ্রহ অনেক বেশি। তিনি আরো বলেছেন ভোটার হওয়ার বিষয়টি হলো এক ধরনের চলমান প্রক্রিয়া। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। তখন সেই তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা গণনা করা হবে।

নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন, জেলায় ১৮ থেকে ২১ বছর বয়সী ভোটারের সংখ্যা ৭৩,৩০৬ জন। সেই তালিকায় পুরুষের সংখ্যা ৪৩ হাজার ও মহিলার সংখ্যা ২৯ হাজারের বেশি। ২২ থেকে ২৫ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৩৮৭ জন। তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের সংখ্যা কম ও পুরুষের সংখ্যা বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon