ফেনী শহরের মহিপালে ৪ আগস্ট গণভূথ্যানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত শহীদদের স্মরণে গণ ইফতার বিতরণ করেছে ছাত্রজনতা। গতকাল সোমবার ৩ মার্চ বিকেলে মহিপাল জিরো পয়েন্টে কর্মসূচিতে শিক্ষার্থী পথচারীসহ কয়েকশো রোজাদার অংশগ্রহণ করেছে। এর আগে যানবাহনের যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি বলেন, এখানে ২০২৪ সালের ৪ আগস্ট আমাদের ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। সেদিন আমাদের ১০ জন ভাই শহীদ হয়েছেন। তাদের স্মরণেই মূলত আমরা ইফতার বিতরণ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম বলেন, শহীদদের জন্য সবাই যেন মন থেকে দোয়া করে এজন্য যানবাহনের যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করেছি।