1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

বান্দরবানে সড়ক দূর্ঘটনায় লোহাগাড়ার এক যুবক নিহত

সাহাব উদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গর্জানিয়া পাড়ার ওসমান গণির পুত্র রাশেদুল ইসলাম ৯ই মার্চ রবিবার সন্ধ্যায় বান্দরবান এর সুয়ালক মাঝের পাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়। স্থানীয়দের ভাষ্যমতে, রাশেদুল ইসলাম বাইকযোগে বান্দরবানে যাচ্ছিল, সুয়ালক মাঝের পাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক হতে আসা ঔষুধ কোম্পানির মিনি বাসের সাথে সংঘর্ষ হয়।

তৎক্ষণাৎ রাশেদুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে কেরাণী হাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মিনিবাসটি স্থানীয়রা আটক করেছেন।

নিহতের এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, ওসমান গণি দীর্ঘদিন ধরে বান্দরবান সদরে চাউলের ব্যবসা করে আসছিলেন। রাশেদুল ইসলাম লেখাপড়ার পাশাপাশি সে তার পিতার ব্যবসা দেখাশুনা করত। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দাফনের জন্য নিজ বাড়ীতে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon