1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকু গ্রেফতার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্তাকারী করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (১০ মার্চ)  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান।  

ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে।’ এরপর তিনি গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন।  

গত ২ মার্চ, রাজধানীর লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণী প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি তোলেন, যা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে রিংকু নামের এক ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির মীমাংসা করে। কিন্তু ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সামাজিকভাবে এরা নিন্দা জানান এবং অভিযুক্তের শাস্তির দাবি তোলেন। আবার অনেকেই প্রকাশ্যে ধূমপানের বিরোধিতা করেন। বিশেষ করে নারীদের ধূমপান নিয়েও অনেকে সমালোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon