1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রাসেল (২৫) নামে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ ১২ অক্টোবর সকাল বেলা ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মালিবাগ রেলগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমার্ণাধীন কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন রাসেল। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মালিবাগ রেলগেট এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক শ্রমিককে ঢামেকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ফারুক জানান, রাসেলের বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon