1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

যশোরের বেনাপোলে ফিলিস্তিনে আগ্রাসন ও গণহত‌্যার প্রতিবাদ ও বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) সকাল ১১টার সময় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনসহ বেনাপোল ও শার্শা উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজ।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বেনাপোল নূর শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে বেনাপোল ও শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও বাজার প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বক্তব‌্য রাখেন।

বক্তাগণ ইসরাইলি পণ্য বয়কট ও ইসরাইলীদের সাথে সকল প্রকার আমদানী-রপ্তানী বন্ধের আহবান জানিয়ে বলেন, যারা নিরপরাধ ফিলিস্তিনি ভাই-বোনের রক্তের সাথে তামাশা করবে তাদেরও বয়কট করা হবে। বিশ্বের সকল ধর্মের শান্তিকামী মানুষকে ঐক‌্যবদ্ধ হয়ে ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon