1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানী ঢাকার ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করা হয়েছে।

যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলেও জানান ডিসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon