1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

হাসানুল হক ইনুর পক্ষে লড়বেন জেড আই খান পান্না

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সাত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী নিজেই এ কথা জানান।

এর আগে তিনি হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন। এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইবুনালে ওকালতনামা দাখিল করেন জেড আই খান পান্না। সাংবাদিকদের সাথে আলাপকালে জেড আই খান পান্না বলেন, ‘রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয়।’

গণমাধ্যমের প্রশ্নে সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী বলেন, চারিদিকে মব কালচারের দৌরাত্ম্যে ন্যায্যতা পথ হারিয়েছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হকের পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি।

এসময় হত্যার সঙ্গে জড়িত যে কারও সাজা হওয়া উচিত মন্তব্য করে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থানও তুলে ধরেন জেড আই খান পান্না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon