নাটোরের বড়াইগ্রামে পালিত নাতনীর বিরুদ্ধে কৌশলে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাথী নামে এক তরুনীর বিরুদ্ধে। আমিনা নামে ১শ’বছরের বৃদ্ধার কাছ থেকে কৌশলে জমি নেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তোভুগি পরিবার। ঘটনাটি উপজেলার নগর ইউনিয়ে মহানন্দগাছা গ্রামের।
আমিনার সন্তানরা জানান, তিন বছর বয়সী আমিনার মেয়ে জরিনা বেগম সন্তানাদি না হওয়ায় সাথীকে পালক নিয়ে আসে। ছোট বেলা থেকে লেখাপড়া শেষ করে তাকে বিয়ে ও দেয়। ১শ’ বছর বয়সী আমিনার বাড়িতেই মেয়ে জরিনা বেগম ও পালিত নাতনী সাথীকে নিয়ে থাকে। কয়েক মাস আগে আমিনার সন্তানরা জানতে পারে বাড়িসহ ৮শতাংশ জমি বিক্রি করবে সাথী। এমন ঘটনা জানার পরে তারা জানতে পারে বাড়িতে কেউ না থাকায় মা আমিনাকে ডাঃ দেখানো কথা বলে বনপাড়ায় নিয়ে গিয়ে ভূয়া রেজিষ্টি করে নেয় সাথী। ভুক্তোভূগি পরিবার উপজেলা ভূমি অফিস ও নাটোর কোর্টে জমি ফিরে পেতে মামলা করেন। বাড়ির সামনেও টাঙানো রয়েছে কোর্টের নোটিশ। ভুক্তোভুগি পরিবার আইনের সহযোগিতা কামনা করেছেন। সঠিক মালিকের কাছে জমি ফেরত ও চেয়েছেন তারা।