যশোর জেলার অভয়নগর বাশুয়াড়ী খান জাহাজ আলী ( রাঃ) দিঘির মেলাটি অত্যান্ত সুন্দর, আকর্ষন ও মনোরম পরিবেশে সাজানোর চেষ্টা করেছেন মেলা আয়োজন কমিটি। বহু পুরোনো ও ঐতিহাসিক এই মেলাতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসছে। সাথে করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ও ঘুড়তে আনছে।
দেশের বিভিন্ন জেলা থেকে হরেক রকম ব্যবসায়ী এই মেলায় অংশ নিয়েছেন। বিভিন্ন ধরনের খেলনা, নাগর দোলা বিভিন্ন প্রকার খাবর তৈরি ও বিক্রি জমে উঠেছে।
এই মেলার অনুমতি ছিলো ১০ তারিখ থেকে ১৬ তারিখ পযর্ন্ত। কিন্তু বেচাঁ কেনা ভালো হওয়ায় দোকানিরা এখনো মেলা চলমান রেখেছেন। মেলা আয়োজনকারি কমিটি জানিয়েছেন, এমনিতেই কয়েক বছর ব্যবসায় দারুন ক্ষতি হয়েছে আমাদের। তাই সেই ক্ষতি পুষিয়ে নিতে আমরা এখনো বেচা কেনা চলমান রেখেছি। আমাদের এখান থেকে সড়িঁয়ে দিতে একটি কুচক্রি মহল নানানভাবে ভয় ভীতি দেখাচ্ছে।
মেলা আয়োজনকারি কমিটি ও দূর থেকে আসা ব্যবসায়ীরা জেলা প্রশাসকের নিকট জোড় দাবি জানিয়েছেন, যেন আরো কিছুদিন তাদেরকে মেলাটি চালাতে সহযোগিতা করা হয়।