1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ডিজিটাল ডিস সংযোগ চালুর করনের লক্ষে সংবাদ সম্মেলন

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে ডিশ লাইন এনালগ সিস্টেমের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি চালুর লক্ষ্যে এবং এর বিরোধীতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফুলবাড়ী স্যার্ট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক কর্তৃপক্ষ। আজ শনিবার (১০ মে) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের পরিচালক সহকারী অধ্যাপক জারজিস আহমেদ।

লিখিত বক্তব্যে রন প্রতিষ্ঠানের পরিচালক সহকারী অধ্যাপক জারজিস আহমেদ বলেন, সরকারের লাইসেন্স নিয়ে গত প্রায় ৩০ বছর ধরে ফুলবাড়ীতে স্যার্ট-ভিশন কেবল টিভি নেটওয়ার্ক ক্যাবল লাইন সংযোগ (ডিশ লাইন) প্রদান করে আসছি। গ্রাহকদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত মাসিক ফি ১৫০ টাকার মাধ্যমে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করছি। এতে প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।

তিনি বলেন, প্রায় ৪ বছর পূর্বে বাংলাদেশ সরকার ক্যাবল লাইনের গ্রাহক পর্যায় থেকে ভ্যাট ও ট্যাক্স শতভাগ আদায়ের লক্ষ্যে, সকল ক্যাবল গ্রাহককে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে সরকারের পক্ষ থেকে দেশের সকল বৈধ ক্যাবল অপারেটরদের জানানো হয়। এরই ধারাবাহিকতায় স্যাট ভিশনও তার আওতাভুক্ত হওয়ায় গ্রাহকদের ডিজিটাল সিস্টেমের আওতায় আসার লক্ষ্যে টিভি স্ক্রোলের মাধ্যমে, কালেকশন ম্যান ও অফিসে মিটিং-এর মাধ্যমে গ্রাহকদের জানিয়ে আসছে। কিন্তু বর্তমানে লাইসেন্সসহ ব্যবসায়িক অন্যান্য কাজে ডিজিটাল সিস্টেম না করায় আমরা বাধাগ্রস্থ হচ্ছি।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী পার্বতীপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা থেকে ফ্যাসিবাদীরা এই এলাকার ব্যবসা দখলের চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা তাদের নিজের ব্যবসা ডিজিটালাইজড করলেও ফুলবাড়ীর গ্রাহকদের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে।

যেহেতু সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদেরকে বিভিন্ন প্রকার আইনি সমস্যার সম্মুখীন হতে হবে এবং ক্যাবল লাইনের ডিজিটাল বক্স সরকারের নির্দেশনার একটি অংশ। তাই সফলকে ডিজিটাল লাইনের আওতাতাভুক্ত হয়ে এই প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনা ও সরকারের শতভাগ রাজস্ব আদায়ে সহযোগীতা করার অনুরোধ জানাচ্ছি।

এসময় ডিজিটালের সেট আপ বক্সের বিভিন্ন সুবিধা তুলে ধরেন তিনি বলেন, সেটাআপ বক্স নিলে, পরিষ্কার ঝকঝকে ছবি, ১/২ মাস চালাতে না চাইলে কোন মাসিক বিল না দেয়ার সুবিধা, মাত্র ১৫০টাকায় ২৪০ টির বেশি চ্যানেল দেখতে পাবে, শতভাগ রাজস্ব প্রদানের মাধ্যমে সরকারকে সহযোগিতা করা অন্যতম। এছাড়াও যে সমস্ত দুস্থ গ্রাহক আর্থিক কারনে সেট আপ বক্স নিতে অনাগ্রহ দেখাচ্ছেন তাদেরকে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে সুলভ কিস্তিতে তাদেরকে বক্স দেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon